মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড়, সোমবার থেকে উত্তোলন

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। সোমবার থেকে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করা যাবে।

May 4, 2026 - 14:02
 0
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড়, সোমবার থেকে উত্তোলন
ছবি: সংগৃহীত

বেসরকারি মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। ফলে সোমবার (৪ মে) থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন তারা।

রোববার (৩ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। চেকগুলো অগ্রণী ব্যাংক লিমিটেডরূপালী ব্যাংক লিমিটেড-এর প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেডসোনালী ব্যাংক লিমিটেড-এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।